দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম মোহামেডানের যুগ্ম সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয়

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ ০৩:২৩ দুপুর
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৪০
চট্টগ্রাম মোহামেডানের যুগ্ম সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয়
Degchibarictg

চবি প্রতিনিধি 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি ছাত্রদল মনোনীত চাকসু ২০২৫ নির্বাচনের সহসভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন।

সম্প্রতি ক্লাবটির গভর্নিং বডির চেয়ারম্যান ব্যারিস্টার মীর হেলালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১৪ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে সওয়ার আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সদস্য শরিফুল ইসলাম তুহিনকে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয়। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির পাশাপাশি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও সাংগঠনিক দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, "মোহামেডান স্পোর্টিং ব্লুজের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া  সম্মানের। আমি এই দায়িত্বকে পদমর্যাদা নয়, বরং চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ প্রতিভা বিকাশে অবদান রাখার সুযোগ হিসেবে দেখি। আমাকে এ দায়িত্ব দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।"

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।