দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে কোকো স্মৃতি টি-২০ গোল্ডকাপ উদ্বোধন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬ ০৩:৫৫ দুপুর
পঠিত : ৩০
চট্টগ্রামে কোকো স্মৃতি টি-২০ গোল্ডকাপ উদ্বোধন

ছবি

Degchibarictg

চট্টগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার নগরীর খুলশি শহীদ শাহজাহান মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক, হতাশা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের চেতনা জাগ্রত করে।

শহীদ আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধারণ করে এ ধরনের আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। এ সময় তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতুবিষয়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, দীর্ঘদিনের অন্যায়, অত্যাচার ও প্রতিকূলতা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে দেশের মানুষ নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই প্রত্যাশার প্রতিফলন ক্রীড়াঙ্গনেও ঘটাতে হবে। দেশের ক্রীড়াঙ্গনে নতুন ধারা উন্মোচনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘দেশরক্ষা তারেক মঞ্চ’-এর প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং সড়ক পরিবহন ও সেতুবিষয়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।