দক্ষিণ পূর্ব

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে মাঠে নেমেছে কোতোয়ালী স্বেচ্ছাসেবক দল

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ০৯:৩০ সকাল
পঠিত : ২৬
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে মাঠে নেমেছে কোতোয়ালী স্বেচ্ছাসেবক দল
Degchibarictg


আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১০ নভেম্বর) কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তজা খাঁন।


কর্মসূচিতে আলী মুর্তজা খাঁন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। যেকোনো ধরনের ষড়যন্ত্র ও সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।


কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিকের সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. দিদার হোসেন ইফতি।


এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নূহ গাজী সেলিম, সাবেক সহ-প্রচার সম্পাদক মো. জহির খাঁন, মো. ফারুক, মো. জসিম, আলী আক্কাস খাঁন, শাহ আজিজ, শাহাদাত হোসেন ভূঁইয়া, আব্দুল শুক্কুর, মো. ফয়সল, মো. সখি, মিরাজ, পারভেজ, মো. পারভেজ, মিঠুন দাশ, মো. ওমর ফারুক চৌধুরী, মো. ইয়াছিন, মো. জাহিদ সোহেল, মো. রাজু আহমেদ কবির, মো. বেলাল হোসেন, সানাউল্লাহ সানি, ইকরাম সিদ্দিকী রানা, মো. কাশেম ও ওমর আলী রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।