দক্ষিণ পূর্ব

মিরসরাইয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১২:৩৬ দুপুর
পঠিত : ৯
মিরসরাইয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার
Degchibarictg

চট্টগ্রামের মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে জোরারগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বাড়িয়াখালী গ্রামের মো. নাজিম উদ্দীন (৩৮), বামনসুন্দর দারোগারহাট এলাকার মোহাম্মদ হোসেন খোকন, জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের কর্মী ও খিলমুরারী গ্রামের মো. রানা শেখ (২৮), জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল প্রসাদ দেওয়ানজী এবং ওসমানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, ২০২৪ সালের ১৮ অক্টোবর জোরারগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।