দক্ষিণ পূর্ব

আনোয়ারায় অবৈধ বালু উত্তোলন, চারজনের ৩০ দিনের কারাদণ্ড

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ০৩:০৫ দুপুর
পঠিত : ২৩
আনোয়ারায় অবৈধ বালু উত্তোলন, চারজনের ৩০ দিনের কারাদণ্ড

ছবি

Degchibarictg

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের সরেঙ্গা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রুবেল মুর্মু, মিল্টন হেমরম, দুলাল কবিরাজ ও সাদমান সৌমিক তামিম। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাঁদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে আনোয়ারায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।