চট্টগ্রামের আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামের ওয়াদ্দার বাড়ির মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
এছাড়াও একই রাতে ৯ নং পরৈকোড়া ইউনিয়নের তিশরী গ্রামের' তিশরী শ্রী শ্রী শীতলা মন্দিরে' চুরির ঘটনা ঘটেছে। এসময় মন্দিরে দান বাক্সের টাকা সহ, মায়ের ঘট, নায়ায়ণ শিলার পিতলের আসন চুরি করে নিয়ে যায়।
শ্রী সিন্টু ওয়াদ্দার জানান, মন্দির থেকে একটি কাত্যায়নী প্রতিমা, সাতটি গোবিন্দের প্রতিমা, চারটি ঘট, একটি ধূপদানী, একটি প্রদীপ ও আট কেজি ওজনের একটি কাঁসার সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে চুরি হওয়া সামগ্রী উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আর / দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।