দক্ষিণ পূর্ব

বাঁশখালীতে জমির বিরোধে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে নিহত বৃদ্ধ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬ ০৬:৪৫ বিকাল
পঠিত : ৩৭
বাঁশখালীতে জমির বিরোধে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে নিহত বৃদ্ধ

ছবি

Degchibarictg

চট্টগ্রামের বাঁশখালীতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আবদুল মালেক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোচারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মালেক ওই এলাকার মৃত মকবুল সোবহানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই জাকের হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমির সীমানা নিয়ে বুধবার সকালে আবদুল মালেকের সঙ্গে তাঁর চাচাতো ভাই জাকের হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাকের হোসেন তাঁকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। পরে দুপুরে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন মালেক।

অভিযোগ অনুযায়ী, আগে থেকেই ওত পেতে থাকা জাকের হোসেন তাঁর ওপর লাঠি নিয়ে হামলা চালান। এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মালেক। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

নিহতের আরেক চাচাতো ভাই ফরিদুল আলম বলেন, আবদুল মালেক ও জাকের হোসেন দুজনই তাঁর চাচাতো ভাই। জমির সীমানা নিয়ে বিরোধের জেরেই জাকের হোসেনের লাঠির আঘাতে মালেকের মৃত্যু হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।