বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এ ক্যাম্পেইনের আওতায় ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ ঘরভর্তি ফ্রি পণ্য জিতেছেন চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ এলাকার আসমা সুলতানা রীমা। গত ২৬ অক্টোবর ইলেকট্রনিক্স বাজার থেকে ফ্রিজ কিনে বোয়ালখালীতে প্রথম বিজয়ী হন তিনি। একই অফারে ২৫ অক্টোবর ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ জিতেছেন রূপক জলদাস।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ উপলক্ষে এর আগে বের করা হয় বর্ণাঢ্য র্যালি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটনের হেড অব সেলস অফিসার ফিরোজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান। এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালখালী ইলেকট্রনিক্স বাজারের স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিন, ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা।
অনুষ্ঠানে বিজয়ী আসমা সুলতানা রীমার পক্ষে তাঁর মেয়ে নাহিয়ান হাসান বৃন্দু এবং রূপক জলদাসের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অতিথিরা ওয়ালটনের এ আয়োজনের প্রশংসা করে বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে প্রতিষ্ঠানটি নিয়মিত আকর্ষণীয় অফার ও পুরস্কার বিতরণীর আয়োজন করে আসছে।
আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। এ সময়ের মধ্যে ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে নিশ্চিত উপহার, ক্যাশব্যাক ও বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।