দক্ষিণ পূর্ব

আনোয়ারায় কেমিস্টস-ড্রাগিস্টস সমিতির নেতৃত্বে সজল-মনসুর

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬ ০৩:১৭ দুপুর
পঠিত : ৭৪
আনোয়ারায় কেমিস্টস-ড্রাগিস্টস সমিতির নেতৃত্বে সজল-মনসুর

ছবি

চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সজল মিত্রকে সভাপতি এবং ডি এইচ মনসুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় আনোয়ারার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার আহ্বায়ক সজল মিত্রের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডি এইচ মনসুরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মন্টু মোহন নাথ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবছার উদ্দীন সিকদার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আহ্বায়ক কমিটির সদস্য মনজুরে আলা সনেট, মণির চৌধুরী, আশুতোষ নাথ, এম এ আজাদ, মো. সরওয়ার আলম ও আয়ুব আলীসহ অনেকে।

সম্মেলনে উপজেলার নয়টি ইউনিয়নের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা শাখার কমিটি নির্বাচিত হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি সজল মিত্র, সিনিয়র সহসভাপতি আবছার উদ্দীন সিকদার, সহসভাপতি মন্টু মোহন নাথ এবং সাধারণ সম্পাদক ডি এইচ মনসুর নির্বাচিত হয়েছেন।

কমিটির সদস্যরা হলেন—মো. মহি উদ্দীন, মনজুরে আলা সনেট, আশুতোষ নাথ, মণির চৌধুরী, মো. আবুল খায়ের, মো. সরওয়ার আলম, নিজাম উদ্দিন, সাইদুজ্জামান চৌধুরী, নিজাম উদ্দিন, তৈয়ব উদ্দীন, টিপু গুপ্ত, কুতুবউদ্দিন আমজাদী ও অনিমেষ কান্তি শীল।

সম্মেলনে বক্তারা ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত ওষুধসেবা নিশ্চিত করার ও পর গুরুত্বারোপ করেন।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।