দক্ষিণ পূর্ব

আনোয়ারার অ'স্ত্র হাতে ভাইরাল ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬ ০৭:৩০ সকাল
পঠিত : ২৫
আনোয়ারার অ'স্ত্র হাতে ভাইরাল ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার

ছবি

চট্টগ্রামের আনোয়ারায় অ'স্ত্র হাতে মহড়া দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শিবলু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় করা একটি হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। ওই মামলায় তিনি ৬৯ নম্বর আসামি। এছাড়া আনোয়ারা থানায় স্থানীয় বাসিন্দাদের ওপর হামলার একটি মামলায়ও তার নাম রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অস্ত্র হাতে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে এলাকায় ফিরে কিশোর গ্যাং গড়ে তোলেন এবং অস্ত্র নিয়ে মহড়া দিতেন।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তারের সময় শিবলুর কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।