চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার স্বামী-স্ত্রীকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বন্দর বিভাগ।
গত ৮ অক্টোবর বিকেল ৫টা ৫ মিনিটের দিকে কোতোয়ালী থানার তিনপুলের মাথায় গোলাম রসুল মার্কেটের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মাইদুল ওরফে মাহিদুল ইসলাম (৪৬) এবং তাঁর স্ত্রী রিনা বেগম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, বিপিএম-সেবার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাইদুল ও তাঁর স্ত্রী রিনা বেগমের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর এলাকার ছকিনার বাপের বাড়িতে।
এ ঘটনায় ৯ অক্টোবর তাঁদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) ও ৪১ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মাইদুল ওরফে মাহিদুল ইসলামের বিরুদ্ধে এর আগে চন্দনাইশ থানায় ২০২০ সালে এবং কর্ণফুলী থানায় ২০১৭ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছিল।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।