দক্ষিণ পূর্ব

আনোয়ারা সরকারি কলেজে ইসলামী ব্যাংকের পাঁচ দিনব্যাপী ব্যাংকিং মেলার উদ্বোধন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ ০১:৪৭ দুপুর
পঠিত : ৫৮
আনোয়ারা সরকারি কলেজে ইসলামী ব্যাংকের পাঁচ দিনব্যাপী ব্যাংকিং মেলার উদ্বোধন

ছবি

শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া এবং ডিজিটাল ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করতে চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজে পাঁচ দিনব্যাপী ব্যাংকিং মেলার আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

২২ নভেম্বর  ইসলামী ব্যাংকের আনোয়ারা শাখার উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন। ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান আবদুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের আনোয়ারা শাখা প্রধান মুহাম্মাদ গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ রিদোয়ানুল হক ও ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক মো. হাসান।

মেলায় সেলফিন ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, বিভিন্ন ধরনের আমানত হিসাবসহ ইসলামী ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবাগুলো প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকটির বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে সচেতন করা, নিরাপদ আর্থিক লেনদেনে উৎসাহিত করা এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।