দক্ষিণ পূর্ব

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

saiful
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৩ সকাল
পঠিত : ১৯
আন্তর্জাতিক বাজারে  কমেছে তেলের দাম


আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা ফের শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামে এই পতন হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৬ ডলার কমে ১০১ দশমিক ৭১ ডলারে নেমেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ২ দশমিক ১৫ ডলার, ব্যারেলপ্রতি বিক্রি হচ্ছে ৯৮ দশমিক ১৫ ডলারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১০ সেপ্টেম্বরের পর এবারই প্রথম ব্রেন্টের দাম ১০২ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ১০০ ডলারের নিচে নেমেছে।

বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে এ সপ্তাহে কূটনৈতিক পথ বের হওয়ার আশায় তেলের দাম থেকে কিছুটা ‘রিস্ক প্রিমিয়াম’ কমেছে।

তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের রিয়াদ ও ইয়ানবুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। ইয়ানবু সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পেজেশকিয়ান চলতি সপ্তাহে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে।


এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।