দক্ষিণ পূর্ব

চন্দনাইশে মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬ ০৯:২২ সকাল
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ২৩
চন্দনাইশে মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

ছবি

Degchibarictg

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে বরুমতি ব্রিজ এলাকা থেকে মো. হাশেম (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার গাছবাড়ীয়া এলাকায় ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাশেম উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাদশারপাড়ার বানু মিয়ার ছেলে।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গাছবাড়ীয়া এলাকায় বরুমতি ব্রিজের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।