দক্ষিণ পূর্ব

ইংল্যান্ড সফরে টেস্টের আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ০৭:২০ সকাল
সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
পঠিত : ৩০
ইংল্যান্ড সফরে টেস্টের আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও খেলবে বাংলাদেশ
Degchibarictg

 


দীর্ঘ ১৭ বছর পর আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলার আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট ও প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটির সূচি এখনো চূড়ান্ত হয়নি।


সর্বশেষ ২০১০ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশটিতে আর সফর করা হয়নি টাইগারদের। আগামী বছর সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।


ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কয়েক মাস আগে ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে। সূচি অনুযায়ী, আগামী বছরের ২৮ মে থেকে ১ জুন লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে।


তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ও প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটির সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, দ্রুতই এ বিষয়ে সবকিছু চূড়ান্ত করে জানানো হবে।


একই সময়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলও ইংল্যান্ড সফর করবে। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে তারা।


এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।