রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল। আর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।
এর আগে সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
গত ১ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে। আর সদস্যসচিব করা হয়েছে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।