দক্ষিণ পূর্ব

এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি বাংলাদেশের

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ ১০:৩৮ দুপুর
পঠিত : ৩২
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি বাংলাদেশের

ছবি

Degchibarictg

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম বন্দরের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে এই চুক্তি করা হয়েছে। আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরকে উন্নীত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, কনটেইনার খালাসের সময় কমিয়ে তিন থেকে চার দিনে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। ব্যবসায়ীরা যে প্রত্যাশা করছেন, এই চুক্তির মাধ্যমে তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব হাসান বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ফলে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে, তা জাতীয় স্বার্থে কাজে লাগানো হবে। একই সঙ্গে পণ্য দ্রুত খালাস হওয়ায় সময় ও ব্যয় কমবে। এতে দেশের ব্যবসা-বাণিজ্যের সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।

ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ইসা কাজিম বলেন, এই চুক্তির ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশ আরও দক্ষতার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি বৃহত্তর লজিস্টিকস খাতে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনাও তৈরি হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল লজিস্টিকস ব্যবস্থার উন্নয়নেও সহযোগিতার সুযোগ রয়েছে। এর মাধ্যমে বাণিজ্য প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করার পাশাপাশি পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করা সম্ভব হবে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।