দক্ষিণ পূর্ব

এসপি জাহাঙ্গীরের দায় নেবে না পুলিশ, বললেন সিএমপি কমিশনার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ ০৮:০৩ সকাল
পঠিত : ৪৭
এসপি জাহাঙ্গীরের দায় নেবে না পুলিশ, বললেন সিএমপি কমিশনার

ছবি

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের কর্মকাণ্ডকে তাঁর ব্যক্তিগত দায় হিসেবে দেখছে পুলিশ বাহিনী। এ ঘটনায় বাহিনী কোনো দায় নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

রোববার (১৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে, পুলিশ বাহিনী এর দায় নেবে না।

সিএমপি কমিশনার জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার আগে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। এরপর এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও করবে এই ইউনিট। নিয়ম অনুযায়ী তাঁকে আদালতে হাজির করা হবে।

মামলার অভিযোগ প্রসঙ্গে হাসান মো. শওকত আলী বলেন, রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। কেউ এ ধরনের কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করলে তাঁর বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত শনিবার রাতে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। পরে জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়। শনিবার রাতেই নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।