দক্ষিণ পূর্ব

ওয়্যারলেস কলোনিতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুনের ঘটনায় গ্রেপ্তার ৫

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫ দুপুর
পঠিত : ২
ওয়্যারলেস কলোনিতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুনের ঘটনায় গ্রেপ্তার ৫

ছবি

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হৃদয় (১৬) নিহত হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১০টার দিকে নগরের ওয়্যারলেস কলোনির ৪ নম্বর সড়কের তালতলা এলাকায় হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন বন্ধু হৃদয়কে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর স্বজনরা জানতে পারেন, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, প্রাথমিকভাবে স্থানীয় কয়েকজন কিশোরের মধ্যে বিরোধের জেরে হৃদয়কে ছুরিকাঘাতের তথ্য পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে কামরুল নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত আরও চার কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে হৃদয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।