দক্ষিণ পূর্ব

ওষুধ আনতে গিয়ে সড়কে প্রাণ গেল নটু মিত্রের, আহত ৩

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ ০৫:৪৭ সকাল
পঠিত : ৯৩
ওষুধ আনতে গিয়ে সড়কে প্রাণ গেল নটু মিত্রের, আহত ৩

ছবি

নিজস্ব প্রতিবেদক

রাতের বেলায় ওষুধ আনতে বাড়ি থেকে বের হয়েছিলেন নটু মিত্র (৫৮)। কিন্তু ওষুধ নিয়ে আর বাড়ি ফেরা হলো না তাঁর। চট্টগ্রামের আনোয়ারায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনি। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নটু মিত্র আনোয়ারা সদর ইউনিয়নের ২ নম্বর বোয়ালগাঁও গ্রামের মৃত হিমাংশু মিত্রের ছেলে। তিনি মৃত বীরেন্দ্র উকিলের বাড়ির বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, রাতে ওষুধ কেনার জন্য চাতরী চৌমুহনী বাজারে গিয়েছিলেন নটু মিত্র। বাজার এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, রাত পৌনে ১২টার দিকে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর একটি সিএনজি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।