দক্ষিণ পূর্ব

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

saiful
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ ০২:৪১ দুপুর
পঠিত : ৩
কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যুদের অপতৎপরতা প্রতিহত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী বাণিজ্যিক জাহাজ ও সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে  এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানায়, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং ডাকাত ও জলদস্যু দমনে নিয়মিতভাবে কাজ করছে বাহিনীটি।

সম্প্রতি কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাণিজ্যিক জাহাজ ও ফিশিং বোটে জলদস্যু ও ডাকাত চক্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় আতঙ্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অপতৎপরতা প্রতিহত এবং জড়িতদের আটক করতে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।