দক্ষিণ পূর্ব

অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন

কর্ণফুলীতে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা ও সিলগালা

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ ০৫:১২ বিকাল
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৩৪
কর্ণফুলীতে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা ও সিলগালা

ছবি

Degchibarictg

কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ উপায়ে আইসক্রিম উৎপাদন ও বিক্রির অপরাধে আলিফ আইসক্রিম ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ও সীলগালা করা হয়েছে।অস্বাস্থ্যকর অবৈধ ও অনুমোদনবিহীন অত্যন্ত নিম্নমানের আইসক্রিম তৈরি করা বিবেচনায় ২০ হাজার টাকা জরিমানা ও সীলগালা করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকা আলিফ আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা বলেন, অপরাধের দায়ে ২০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয় এবং উক্ত ফ্যাক্টরি সিলগালা করে কর্ণফুলী থানার হেফাজতে দেওয়া হয়।

এ সময় প্রসিকিউশন হিসেবে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর টিটু কান্তি পাল এবং থানা এসআই শাহজাহানসহ পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।