দক্ষিণ পূর্ব

কর্ণফুলীতে সাড়ে ৬ হাজার গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ০১:০৮ দুপুর
পঠিত : ৪৭
কর্ণফুলীতে সাড়ে ৬ হাজার গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধন

ছবি

Degchibarictg
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ৬ হাজার ৫০০ গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য সরওয়ার জামাল নিজাম।

প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন, সবুজায়ন সম্প্রসারণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের আশা, এ উদ্যোগ কর্ণফুলীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।