দক্ষিণ পূর্ব

আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ০১:১৫ দুপুর
পঠিত : ৩৪
আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ছবি

Degchibarictg

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চোলাই মদ সেবনের দায়ে মো. বাবু (৩৪) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার জয়কালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে মো. বাবুকে ঘটনাস্থলে চোলাই মদ সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানিয়েছে, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে আনোয়ারায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।