দক্ষিণ পূর্ব

কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা, তিন লাইটার জাহাজকে জরিমানা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ০৪:৩৮ সকাল
পঠিত : ৪১
কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা, তিন লাইটার জাহাজকে জরিমানা

ছবি

চট্টগ্রাম বন্দরের প্রধান নেভিগেশনাল চ্যানেল কর্ণফুলী নদীতে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য গুদামজাতকরণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ সময় অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ লঙ্ঘনের দায়ে তিনটি লাইটার জাহাজকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান। এতে সহযোগিতা করেন কোস্টগার্ডের সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান জানান, নেভিগেশনাল চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য গুদামজাতকরণের অভিযোগে বিভিন্ন জাহাজ পরিদর্শন করা হয়। এ সময় অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ লঙ্ঘনের দায়ে তিনটি লাইটার জাহাজকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দরের প্রধান নেভিগেশনাল চ্যানেলে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং নৌ-চলাচলের ঝুঁকি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।