দক্ষিণ পূর্ব

কর্মক্ষেত্রে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

ইমাম উদ্দিন
ইমাম উদ্দিন
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬ ০৫:৫৩ সকাল
পঠিত : ২৮
কর্মক্ষেত্রে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা
Degchibarictg

মজুরি বৃদ্ধির দাবিতে গতকয়েক দিনের বিক্ষোভ ও অবরোধের পর শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছেন গাজীপুরের বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন শিল্প এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। পরে সরকার শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করে।

পরে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরে কোথাও শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটেনি।

সকালে শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছে শ্রমিকরা। এদিকে পুলিশ, বিজিবি, আনসার ও মোবাইল কোর্ট বিভিন্ন শিল্প এলাকা টহল দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে আছে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। গাজীপুর শিল্পাঞ্চল ২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। শ্রমিক বিক্ষোভের ইস্যুতে কোনো কারখানার ছুটি নেই। প্রায় সব কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।