দক্ষিণ পূর্ব

কালুরঘাটে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৪ বিকাল
পঠিত : ২৫
কালুরঘাটে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট শিল্প এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাদামতল মোড়ের শাহাজী চত্বর থেকে হামিদচর পর্যন্ত সড়কের দুই পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কালুরঘাট শিল্প এলাকার ওই সড়কের উভয় পাশে এবং ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে দোকানসহ বিভিন্ন ধরনের কাঁচা-পাকা অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। এতে পথচারীদের চলাচল ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।

অভিযানকালে রাস্তার দুই পাশ ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ফলে সড়ক ও ফুটপাতের দখলমুক্ত অংশ পুনরুদ্ধার হয়েছে এবং জনসাধারণের চলাচলের পথ স্বাভাবিক হয়েছে।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, জনস্বার্থে অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এসআরবি-৭ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।