দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ টহল

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ ০৬:১২ সকাল
পঠিত : ১৭২
চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ টহল

ছবি

চট্টগ্রাম মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা টহল ও নজরদারি জোরদার করেছে জেলা প্রশাসন। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও সংবেদনশীল এলাকাগুলোতে এ তৎপরতা চালানো হচ্ছে।

 সোমবার (১৬ নভেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এ বিশেষ টহল পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

dokkhinpurbo-com.4310df1478bc6c6b69533770f0a51799.webp?v=1794895931

বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে কোর্ট বিল্ডিং, সার্কিট হাউস ও ডিসি হিলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল দেওয়া হয়। এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে সদরঘাট, দেওয়ানহাট, ডাবলমুরিং ও বন্দর থানা এলাকার নিরাপত্তা পরিস্থিতি তদারকি করা হয়। পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাকের নেতৃত্বে পতেঙ্গা, ইপিজেড ও বন্দর থানার গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারি চালানো হয়।

এ ছাড়া চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে পাঁচলাইশ এলাকার ফ্লাইওভার, মুরাদপুর, বহদ্দারহাট এবং চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্পনগরী এলাকায় টহল পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, টহল ও তদারকির সময় সংশ্লিষ্ট এলাকাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে পাওয়া গেছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্বাভাবিক পরিস্থিতির সন্ধান মেলেনি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের বিশেষ টহল, মাঠপর্যায়ের তদারকি ও নজরদারি অব্যাহত থাকবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।