কেন্দ্র ঘোষিত ডেঙ্গু সচেতনতা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৪ নং চান্দগাঁও ওয়ার্ড শাখার উদ্যোগে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) এ অভিযান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের সমাজসেবা বিভাগের সেক্রেটারি এবং আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রইসুর রহমান চৌধুরী তিতু-র সভাপতিত্বে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিন এবং চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মোহাম্মদ ওমর গনি।
প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান হেলালী বলেন, "ডেঙ্গু মহামারি আকার ধারণ করার আগেই সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবৃদ্ধি রোধ করা সম্ভব। জামায়াতে ইসলামী সর্বদা জনগণের মানবিক সেবায় পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।"
সভাপতির বক্তব্যে রইছুর রহমান চৌধুরী তিতু বলেন, "৪ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, মশামুক্ত ও আধুনিক বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত ওষুধ ছিটানো ও নালা-নর্দমা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরী। জনগণের সার্বিক কল্যাণে আমরা নিরলসভাবে কাজ করে যাবো।"
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ০৪ নং ওয়ার্ডের কর্মপরিষদ সদস্য রকিবুল হাকিম, আব্দুল আহাদ, আলমগীর হোসাইন, ড. আনোয়ার হোসাইন নুরী, নুরুল আবছার, ও এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠান শেষে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও নালা-নর্দমায় মশক নিধন ওষুধ ছিটানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।