দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ ০৪:৩৫ সকাল
পঠিত : ৩৮
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার রাতে ডবলমুরিং ও বৃহস্পতিবার সকালে ইপিজেড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইপিজেডের ৫ নম্বর সড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক নিহত হন। তারা হলেন- তামান্না ও মো. খলিল।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত তামান্নার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকায়। তিনি নগরের কলসির দীঘির পাড় ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। খলিল ইপিজেড থানার ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, বুধবার রাত ১১টার দিকে নগরের ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাছুম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ডি টি রোডের ধনিয়ালা পাড়া রাস্তার মাথায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাছুম গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাছুম ডি টি রোডের ধনিয়ালা পাড়ার মগবুল মঞ্জিল এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত রমজান আলী।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় মাছুমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্যমর্গে রাখা হয়েছে।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।