চট্টগ্রাম নগরীতে মশার উপদ্রব ও ডেঙ্গুর ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যে ফুটপাতে মশারি টাঙিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন নাগরিকরা। মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তাঁরা নিয়মিত মশকনিধন, নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং শিশুদের ডেঙ্গু থেকে সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রতিবাদে ‘মশা বড় নাকি মেয়র বড়?’—এমন স্লোগান সামনে এনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। এর মাধ্যমে মশার উপদ্রবে নগরবাসীর ভোগান্তি ও ডেঙ্গুর ঝুঁকির বিষয়টি তুলে ধরেন প্রতিবাদকারীরা।
তাঁদের বক্তব্য, মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষা করতে শুধু আশ্বাস দিলে হবে না, প্রয়োজন নিয়মিত ও কার্যকর মশকনিধন কার্যক্রম। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস, নালা-নর্দমা পরিষ্কার এবং বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানোর কার্যক্রম আরও জোরদার করতে হবে।
মশার ওষুধ কেনা ও ব্যবহারে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে তা স্বচ্ছভাবে তদন্তেরও দাবি জানান তাঁরা।
বিশেষ করে শিশুদের ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিবাদকারীরা। তাঁদের মতে, নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং মশার বংশবিস্তার রোধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা জরুরি।
নগরবাসীর প্রত্যাশা, এই প্রতিবাদের বার্তা গুরুত্বের সঙ্গে নিয়ে মশা নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নেবে সিটি করপোরেশন। তাঁদের মতে, ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা এবং নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্ব পূর্ণ দায়িত্ব।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।