মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে বাকলিয়া থানার রাজাখালী এলাকায় জিরার্ড ফ্যাশন গার্মেন্টসের বিপরীতে নাহার স্কেলের সামনে একটি অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি উত্তর বিভাগের টিম-২ ও স্পেশাল টিম-২ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। এ সময় হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে করে এক মাদক কারবারি চট্টগ্রামের দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে রাজাখালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
পরে বাসটি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালিয়ে জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে, বাসের মালামাল রাখার বক্সে থাকা একটি লোহার তৈরি হাইড্রোলিক জ্যাকের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জালাল উদ্দীনের বিরুদ্ধে এর আগে ঢাকার মতিঝিল ও কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় জালাল উদ্দীনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।