দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুন্দরপুরের যুবকের মৃত্যু

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ০৫:০৩ সকাল
পঠিত : ৫
চট্টগ্রামে রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুন্দরপুরের যুবকের মৃত্যু
Degchibarictg


চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকায় ফ্লাইওভারের মুখে রং করার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফারুক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোট ছিলোনিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহিদুল্লাহ এবং মায়ের নাম হাসান বানু।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রাহাত্তারপুল এলাকায় ফ্লাইওভারের মুখে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুক। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর পর ফারুকের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।