দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে শুরু ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ ০৫:২৮ সকাল
পঠিত : ৭১
চট্টগ্রামে শুরু ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট

ছবি

চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর বিভাগীয় পর্যায়ের খেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির সদস্য তাউছ মো. বেনী আমিন চৌধুরী।

প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। পরে অতিথি ও দুই দলের অধিনায়কদের নিয়ে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করা হয়।

সিজেকেএসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আমীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কোচ মো. মোমিনুল হক, সাবেক জাতীয় ক্রিকেটার ও বিভাগীয় কোচ নাজিম উদ্দিন, সহকারী জেলা কোচ মো. তানভীর, ফেনী জেলা কোচ রিয়াজ উদ্দিন রবিন, রাঙামাটি জেলা কোচ মহিতোষ দেওয়ান এবং সিজেকেএস কাউন্সিলর আলী আহসান রাজুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী দিনে এ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ফেনী ও রাঙামাটি জেলা দল।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।