দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে হারানো-চুরি হওয়া ১৭ মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১০ দুপুর
পঠিত : ২৭
চট্টগ্রামে হারানো-চুরি হওয়া ১৭ মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ১৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগ। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে তিনটি আইফোন রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উদ্ধার করা মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

dokkhinpurbo-com.17bedae20c152ce39dd271c0850f7231.webp?v=1790784623

সিএমপির বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের তত্ত্বাবধানে হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত এক মাসে বিভিন্ন ব্র্যান্ডের এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সিএমপি জানায়, হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বন্দর বিভাগের বিশেষ কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া ফোনগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

আর  /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।