চট্টগ্রামে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি হার্ডজিপ গাড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নগরের কর্ণফুলী থানার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি গ্যাস ফিলিং স্টেশনের পাশে সৈয়দ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। বর্তমানে খুলনা সদর এলাকায় বসবাস করতেন।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত কালো রঙের একটি হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-১৩১৭।
সিএমপির ডিবি (বন্দর/পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মো. আব্দুর রহিম জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে ।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।