দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ০৮:০২ সকাল
পঠিত : ৩৯
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ছবি

Degchibarictg

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এমবিবিএস অষ্টম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে ‘ইন্টার্ন ডক্টরস ইন্ডাকশন প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের পরিচালক ডা. অং সুই প্রু মারমা, উপপরিচালক (হাসপাতাল) ডা. বখতিয়ার আলম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিনা আখতার, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুহাম্মাদ কামরুল ইসলাম এবং সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. মেশকাত উদ্দিন খান।

বক্তারা বলেন, ইন্টার্নশিপ চিকিৎসকদের পেশাগত জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময়ে অর্জিত বাস্তব অভিজ্ঞতা তাঁদের ভবিষ্যৎ চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসাসেবায় নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার চর্চা নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ, চিকিৎসাসেবার নিয়মনীতি অনুসরণ এবং নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রত্যেক চিকিৎসকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অনুষ্ঠানে ইন্টার্ন চিকিৎসকদের হাসপাতালের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন, চিকিৎসাসেবার নিয়মনীতি অনুসরণ এবং রোগীদের সঙ্গে পেশাদার ও মানবিক আচরণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নবীন চিকিৎসকদের পেশাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বৃদ্ধিতে সহায়ক হবে। এর মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত, নিরাপদ ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথবাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন।

নবীন চিকিৎসকদের মেধা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দেশের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।