দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বন্দরে শ্রমিক নেতাকে মারধরের অভিযোগ, কনটেইনার ডেলিভারি বন্ধ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩১ দুপুর
সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
পঠিত : ৪৩
চট্টগ্রাম বন্দরে শ্রমিক নেতাকে মারধরের অভিযোগ, কনটেইনার ডেলিভারি বন্ধ

ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে এক ট্রেইলার শ্রমিক নেতাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে কনটেইনার পরিবহন বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

সোমবার সন্ধ্যা থেকে বন্দরের চার নম্বর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

শ্রমিকদের দাবি, বন্দর গেটে প্রবেশের পাস ইস্যুকে কেন্দ্র করে ট্রেইলার শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোক্তারের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে গড়ায়। পরে মোক্তারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা।

শ্রমিকদের অভিযোগের পর বিকেল ৪টার দিকে তারা পণ্য পরিবহন বন্ধ করে দেন। সন্ধ্যা ৬টা থেকে কনটেইনার ডেলিভারিও বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বন্দরের চার নম্বর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে অন্যান্য পণ্যবাহী যানবাহনের চলাচলও ব্যাহত হচ্ছে।

চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের নেতারা  বলেন, সিকিউরিটিরা টস ও গেট পাসের নাম করে চাঁদাবাজি শুরু করেছে। এর প্রতিবাদ করায় আমাদের কোষাধ্যক্ষ মোক্তারের ওপর হামলা করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার প্রতিবাদে কনটেইনার ডেলিভারিসহ বন্দরের পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

তবে শ্রমিকদের কর্মবিরতির কারণে নয়, টস-সংক্রান্ত কারিগরি সমস্যার কারণে কনটেইনার ডেলিভারি ব্যাহত হচ্ছে বলে দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ।এদিকে শ্রমিকদের অভিযোগ ও বন্দর কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা থাকায় পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বন্দরের চার নম্বর গেটে শ্রমিকদের অবস্থানের কারণে পণ্যবাহী যানবাহন চলাচলেও প্রভাব পড়েছে। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।