দক্ষিণ পূর্ব

চন্দনাইশে ডাকাতির মামলায় দুই আসামি গ্রেপ্তার

Jalal Rumi
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫১ সকাল
পঠিত : ৪১
চন্দনাইশে ডাকাতির মামলায় দুই আসামি গ্রেপ্তার

ছবি-দক্ষিণপূর্ব


চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চকরিয়া উপজেলার পূর্ব সুরাজপুর এলাকার নুরুল আমিনের ছেলে আল আমিন সাগর (২৫) এবং কাকারা ইউনিয়নের গর্জনিয়া পাহাড় এলাকার জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ শাহিন (২৮)।

 চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার জানা, গ্রেফ্তার দুজন চন্দনাইশ থানার ৬ সেপ্টেম্বরের দায়ের করা মামলার আসামি। মামলাটি দণ্ডবিধির ৩৯২ ধারায় ডাকাতির অভিযোগে করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডাকাতির ঘটনায় ব্যবহৃত ও লুণ্ঠিত আলামত উদ্ধারে অভিযান চলছে। একই ঘটনায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।