গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটিয়া উপজেলার অলির হাট মল্লিকপাড়া এলাকার উত্তম মল্লিক (৪৫) ও তাঁর ছেলে আদিত্য মল্লিক (২১)।
এনআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ২০২৫ সালের ১১ জুলাই পটিয়া থানায় শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে একটি মামলা করা হয়। মামলায় আদিত্য মল্লিক ও তাঁর বাবা উত্তম মল্লিককে এজাহারভুক্ত আসামি করা হয়।
মামলা দায়েরের পর থেকেই তাঁরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ অক্টোবর বিকেলে কক্সবাজারের রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার দুজনকে কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মোসলেহ উদ্দিন আহমেদ।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।