বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ স্থানীয় পশ্চিম জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশাচালক মোহাম্মদ সোহেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে থাকা তেঁতুলগাছে উঠে তেঁতুল পাড়ছিল আবদুল্লাহ। এ সময় অসাবধানতাবশত গাছের সঙ্গে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে সে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গাছ থেকে তার মরদেহ নামিয়ে আনেন।
বৈলতলী ইউনিয়নের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে আবদুল্লাহ ছিল পরিবারের একমাত্র ছেলে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।