মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান।
তিনি জানান, চাকসুর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় শহীদ মিনার এলাকায় স্থাপিত ওয়াই-ফাই অ্যাক্সেস পয়েন্টের আওতায় প্রায় ৪ হাজার ৩০০ বর্গফুট এলাকা রয়েছে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের অ্যাক্সেস পয়েন্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
প্রাথমিকভাবে পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা ওয়াই-ফাই সেবাটি নিতে পারবেন। বর্তমানে নেটওয়ার্কটির নাম ‘CU’ এবং এর সঙ্গে একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে এ সুবিধা ব্যবহার করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসে ডিজিটাল সেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে এটি ভূমিকা রাখবে। কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইসিটি সেলের পরিচালক, অতিরিক্ত পরিচালক, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।