দক্ষিণ পূর্ব

চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন উপলক্ষে চীনা প্রতিনিধি দলের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৬ সকাল
পঠিত : ৩৩
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন উপলক্ষে চীনা প্রতিনিধি দলের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন উপলক্ষে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) কমিটির সেক্রেটারি ও প্রতিনিধি দলের প্রধান রুয়ান চাওছি (Ruan Chaoqi)।

সাক্ষাৎকালে কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগত চীনা অতিথিদের স্বাগত জানান। তিনি শিক্ষা ও গবেষণায় বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার আহ্বান জানান। পরে চীনা প্রতিনিধি দলের সদস্যরা উপাচার্যকে ধন্যবাদ জানান।

সাক্ষাতে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মো. কামরুল হোসেন, অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রফেসর সাইফুল ইসলাম চৌধুরী এবং খণ্ডকালীন চাইনিজ ভাষা শিক্ষক আয়েশা পার্লিন।

চীনা প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অফিসের পরিচালক ও চবি কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সদস্য চেন ঝি (Chen Zhi), স্কুল অব চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের ডিন ও পরিচালনা পর্ষদের সদস্য ওয়াং গুওশু (Wang Guoshu), ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যান্ড কো-অপারেশন অফিসের পরিচালক ও পরিচালনা পর্ষদের সদস্য লিউ চ্যাং (Liu Chang), চবি কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক জিয়া ওয়াংওয়েই (Jia Wangwei) এবং স্কুল অব ফরেন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সাউথ এশিয়ান অ্যান্ড সাউথইস্ট এশিয়ান স্টাডিজের শিক্ষক গুও রুইহং(Guo Ruihong)।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।