দক্ষিণ পূর্ব

চবিতে কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬ ০৫:১৮ বিকাল
পঠিত : ৩৮
চবিতে কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ছবি

চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চিটাগং ইউনিভার্সিটি কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির উদ্যোগে ‘বৃত্তের বাইরে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে সেমিনারটি আয়োজিত হয়।

সেমিনারে নিয়মিত মেডিটেশনের মাধ্যমে মানসিক প্রশান্তি ও আত্মউন্নয়নের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কোয়ান্টাম ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার প্রাণজিত লাল শীল। বিশেষ আলোচক হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের কো-অর্ডিনিয়ার এসএম সাজ্জাদ হোসেন এবং মডারেটর হিসেবে ছিলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম।

প্রধান আলোচক ইঞ্জিনিয়ার প্রাণজিত লাল শীল বলেন, জীবনের অদৃশ্য সীমাবদ্ধতা ও মানসিক ‘বৃত্ত’ মানুষকে বারবার ব্যর্থতার দিকে ঠেলে দেয়। এ বৃত্ত ভাঙতে প্রয়োজন নিজের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস। নিয়মিত মেডিটেশন শরীর ও মন ভালো রাখতে, বিশ্বাস ও মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে পড়াশোনা, ক্যারিয়ার, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও মানসিক চাপ শিক্ষার্থীদের মনোযোগ ও প্রশান্তিকে ব্যাহত করছে। নিয়মিত মেডিটেশন মনকে স্থির রাখা, আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক চিন্তা গড়ে তুলতে সহায়ক।”

আয়োজক কমিটির সদস্য ও চবি শিক্ষার্থী আসিফ হোসেন বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন করে ভাবতে, নিজের প্রতি বিশ্বাস রাখতে এবং নিজেদের নতুনভাবে আবিষ্কার করতে সহায়তা করে।শিক্ষার্থীদের সুস্থ, সুন্দর ও ইতিবাচক জীবন গঠনে পাশে থাকার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।”

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।