দক্ষিণ পূর্ব

চসিকের অভিযানে দেড় শতাধিক পোস্টার-ব্যানার অপসারণ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ০৩:০০ দুপুর
পঠিত : ৩৭
চসিকের অভিযানে দেড় শতাধিক পোস্টার-ব্যানার অপসারণ

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড় থেকে দামপাড়া পর্যন্ত এশিয়ান হাইওয়ের দুই পাশ থেকে দেড় শতাধিক অননুমোদিত পোস্টার, ব্যানার, ফেস্টুন ও স্টিকার অপসারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

রোববার (১১ অক্টোবর) নগরীর সড়কের দুই পাশে বিভিন্ন প্রতিষ্ঠানের লাগানো অনুমোদনহীন প্রচারসামগ্রী অপসারণে এ অভিযান পরিচালনা করে চসিকের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সামনের অংশসহ লালখান বাজার মোড় থেকে দামপাড়া পর্যন্ত এশিয়ান হাইওয়ের উভয় পাশে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের লাগানো দেড় শতাধিক অননুমোদিত পোস্টার, ব্যানার, ফেস্টুন ও স্টিকার অপসারণ করা হয়।

নগরীর সৌন্দর্য রক্ষা, সড়কের পাশ পরিচ্ছন্ন রাখা এবং অনুমোদনহীন প্রচারসামগ্রী অপসারণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।