দক্ষিণ পূর্ব

চসিকের অভিযানে বহদ্দারহাটে উচ্ছেদ করা হলো দুই শতাধিক দোকান

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ১১:২২ দুপুর
পঠিত : ৪৯
চসিকের অভিযানে বহদ্দারহাটে উচ্ছেদ করা হলো দুই শতাধিক দোকান

ছবি

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকান ও স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে দুই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতিতে ফুটপাত দখলমুক্ত করতে চসিকের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। এ সময় ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে তোলা প্রায় দুই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে এলাকার ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানিয়েছে, জনস্বার্থে নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চান্দগাঁও থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।