দক্ষিণ পূর্ব

চাঁদাবাজি মামলায় সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ ১০:৪৪ দুপুর
সর্বশেষ আপডেট : ২ সপ্তাহ আগে
পঠিত : ২৫
চাঁদাবাজি মামলায় সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

ছবি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার আলামত হিসেবে দুটি যাত্রীবাহী এসি বাস উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ১টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনালের দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মাঠ এলাকায় অভিযান চালিয়ে বাস দুটি উদ্ধার করা হয়।

সদরঘাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁদাবাজি মামলার আলামত হিসেবে ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৭৪ ও ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৩ নম্বরের দুটি এসি বাস উদ্ধার করে জব্দ করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানায়, সদরঘাট থানায় দায়ের করা ১০ নভেম্বরের ৯ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৮৫/৩৪ ধারায় বাস দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে উদ্ধার করা বাস দুটি সদরঘাট থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।