চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মুক্তিযুদ্ধ ও গনতান্ত্রিক আন্দোলন বিভাগের উদ্যোগে প্রকাশিত 'আজাদীর ইতিবৃত্ত' বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু কেন্দ্র প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
'আজাদীর ইতিবৃত্ত' বইটিতে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ, ১৯৪৭ সালের দেশ ভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২০১৩ সালের শাপলাচত্বর গনহত্যা, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন, ২০২৪ সালের গনঅভ্যুত্থানের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। এছাড়াও জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু'জন শহিদের ঘটনাও তুলে ধরা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসু জিএস সাঈদ বিন হাবিব, চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞাসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।
ডিন ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী বলেন, "চাকসু ইতিমধ্যে অনেকগুলো বই প্রকাশ করেছে। চাকসুকে আমি ধন্যবাদ জানাই এরকম সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য। 'আজাদীর ইতিবৃত্ত' বইয়ের মাধ্যমে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারব আজাদী আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে পারব।
চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, "ইতিহাসে যুগে যুগে যারা লেখক ছিলেন তারা মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছিলেন সেজন্য লেখাগুলোতে প্রান্তিক জনগণের ইতিহাস যায়গা পায়নি। যুগে যুগে যারা আজাদীর সংগ্রাম করে আসছে তাদের ইতিহাস নিয়ে চাকসু কাজ করতে পেরেছে এজন্য চাকসুর গনতান্ত্রিক আন্দোলন সম্পাদককে ধন্যবাদ জানাই।"
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।