চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক নিজের অফিস পরিচালনা ও আপ্যায়নের জন্য বরাদ্দ পাওয়া আড়াই লাখ টাকা ব্যয় না করে তিনটি হলে কম্পিউটার এবং একটি হলে পানির ফিল্টার উপহার দিয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। গত শনিবার হলগুলোতে এসব উপহার হস্তান্তর করেন চাকসুর এজিএস।
আইয়ুবুর রহমান তৌফিক বলেন, আমার অফিস পরিচালনা ও চা-নাস্তার জন্য বরাদ্দ পাওয়া আড়াই লাখ টাকার এক টাকাও আমি ব্যয় করিনি। সেই বরাদ্দের টাকা দিয়ে শাহজালাল, অতীশ দীপঙ্কর এবং বিজয়-২৪ হলে কম্পিউটার উপহার দিয়েছি। এ ছাড়া শহীদ ফরহাদ হলের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সংকট নিরসনে ডাইনিংয়ে পানির ফিল্টার দিয়েছি।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের পুরো এক বছরে অফিস পরিচালনা, আপ্যায়ন ও যাতায়াতসহ সব ধরনের খরচ আমি ব্যক্তিগতভাবে বহন করেছি। বিশ্ববিদ্যালয়ের অর্থ থেকে নিজের কোনো খরচ বহন করিনি।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।