আগুনে সঞ্জীব বড়ুয়া ও সমীরণ বড়ুয়ার মূল ঘরসহ বেশ কয়েকটি বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এনপিপির যুগ্ম মুখ্য সংগঠক, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক ও সাবেক চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুবাইরুল হাসান আরিফ।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং আগুনে তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় জুবাইরুল হাসান আরিফ বলেন, ঘনবসতিপূর্ণ এ এলাকায় অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। সরু সড়কের কারণে এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
তিনি বলেন, স্থানীয় মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে এলাকায় একটি মিনি ফায়ার সার্ভিস ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রকিবুল হাসান, মা চণ্ডী মন্দিরের সভাপতি নয়ন কর্মকার, চট্টগ্রাম মহানগর ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক এইচ এম আয়াজ উদ্দিন, ছাত্রনেতা রাকিব আজিজ, মো. ওয়াসিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।